প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
মহান মে দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আলোচনা সভা
জগন্নাথপুর প্রতিনিধি :: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান এর সভাপতিত্বে এবং জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি সদস্য মোঃ আল আমীন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন , ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হুমায়ুন কবির ফরিদী, বক্তব্য রাখেন সদস্য মুকিম উদ্দিন, সদস্য মিজানুর রহমান মিজান,সদস্য মোঃ মঈন উদ্দিন, সদস্য রাসেল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক। শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে, তাই তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, গণমাধ্যমকর্মীরাও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা শ্রমজীবী মানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন